Uncategorized

ফেনীর সোনাগাজীতে ৭১ এ গণহত্যার স্থান ও শহীদের কবর সংরক্ষনের

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর কৃষ্ণজয় গ্রামের ৩ নং স্লুইস গেইট এলাকায় ১৯৭১ সালে গণহত্যার স্থান ও শহীদদের কবর নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা ও সংরক্ষনের উদ্যোগ নিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। ১৩নভেম্বর শুক্রবার সকালে গণহত্যার স্থান পরিদর্শন কালে তিনি এই প্রতিশ্রুতি দেন। যুদ্ধকালীন সময়ে এখানে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিলো, এখানেই ২০/২২জন মুক্তিযোদ্ধা গণহত্যার শিকার হয়েছিলেন।
এসময় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হক সাহাব সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন এই প্রতিবেদক কে বলেন, বীরমুক্তিযোদ্ধা শহীদ রুহুল আমিনের সন্তান আমার অফিসে এসে নদীতে বিলীন হতে বসা শহীদের কবরটি সংরক্ষনের জন্য অনুরোধ করেন, শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির সহ সেখানে পরিদর্শনে গিয়ে জানতে পারলাম পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত বিল্ডিংটি ছিলো মুক্তি যোদ্ধাদের ক্যাম্প।এখানেই একজন নারী সহ ২০/২২ মুক্তিযোদ্ধাকে গণহত্যা করা হয়েছে। কথা দিয়েছি ক্যাম্প ও শহিদ রুহুল আমিনের কবর খুব স্বল্পতম সময়ের মধ্যে রক্ষনাবেক্ষনের সর্বোচ্চ ব্যবস্থা নেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button