Uncategorized

ফেনীর বাজারে শীতকালিন শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ : আলু ছাড়া কমেছে সব সবজির দাম

আবদুল্লাহ রিয়েল,ফেনী: ফেনীর বাজার সমূহে শীতকালিন শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে, আলু ছাড়া হাতের নাগালে সুবিধাজনক মূল্যে পাওয়া যাচ্ছে সকল শাক- সবজির।
শহরের মহিপাল কাঁচা বাজার, রেলওয়ে ষ্টেষন সংলগ্ন কাঁচা বাজার সহ রাস্তায় ভ্যান গাড়ীতে করে বিক্রি হওয়া সবজির দাম দেখা গেছে একেবারে কম, তবে রহস্যজনক কারনে কমছেনা আলুর দাম, বিক্রেতারা বলছেন নতুন আলুর সরবরাহ বাড়লে দাম কমতে পারে।
রবিবার (২৭ ডিসেম্বর) ফেনী শহর ও আশপাশের বাজার ঘুরে এমনটি দেখা যায়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, খুচরা বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকায় এবং আমদানি করা পেঁয়াজ ৩০-৩৫ টাকায় এবং নতুন আলু ৪০-৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া শীতকালীন সবজির মধ্যে, প্রতি কেজি সিম ৩৫-৪০ টাকা, ফুলকপি ২৫ টাকা, মুলা ১৫ টাকা,গাজর ৪০ টাকা, বাঁধাকপির ২০ টাকা, বেগুন ২৫টাকা, করলা ৪৫ টাকা। পেঁয়াজের ডেগ ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । এদিকে মুলা শাক ২আঁটি ১৫টাকা টাকা এবং পালং শাক ১০ টাকা আটি দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজার ঘুরে দেখা যায়, গরুর মাংস ৫০০-৫৫০ টাকা ও খাসির মাংস ৭০০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যাবসায়ীরা।
স্বাভাবিক রয়েছে মাছের বাজার। ফেনীর মাছের আড়ৎ খুচরা বাজারে সব ধরনের মাছের প্রচুর সরাবারাহ রয়েছে।
জেলার সোনাগাজী, দাগনভূঁঞা, ফুলগাজী সহ অন্যান্য উপজেলায় ও দাম অনুরুপ রয়েছে।
তবে শহর সংলগ্ন পাঁচগাছিয়া বাজারে দেখা গেছে অস্বাভাবিক কম দামে প্রতিযোগিতা করে সবজি বিক্রি করছে ব্যাবসায়ীরা, খোঁজ নিয়ে জানা গেছে পাশ্ববর্তি জেলা কুমিল্লা থেকে কিছু ব্যাবসায়ি ট্রাক ফিকাপ ভর্তিকরে হাঁটবারে এনে বিক্রি করে এখানে, যার জন্য তারা দাম কম রেখেও পোষাতে পারে তারা। পাঁচগাছিয়াতে দেখা বাধাকপি প্রতিপিচ ১৫টাকা, ফুলকপি পিচ-২০টাকা, মুলা ২কেজী ১৫টাকা, পেয়াজের ডেগ কেজী ২০টাকায় বিক্রি হচ্ছে।
আলু ও পেয়াজের দাম না কমার পিচনে যদি কোন সিন্ডিকেটের হাত থাকে তাহলে সঠিক মনিটরিংয়ের মাধ্যমে বাজার মূল্য নিয়ন্ত্রন করতে শংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন ভোক্তা সকল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button