Uncategorized

ফেনীতে ছাত্রশিবিরের নবীন-বরণ অনুষ্ঠান থেকে ৪৩ শিক্ষার্থী আটক

ফেনীতে ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান থেকে ৪৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়। সেখানে এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী বুলবুল আহমেদ সোহাগ জানান, সকালে কমিউনিটি সেন্টারে অন্তত ২০০ জন শিবির নেতা-কর্মীরা জড়ো হওয়ার খবর পাই। পরে পুলিশকে অবহিত করায় ৪৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি নেতাকর্মীরা পালিয়ে যায়।
এদিকে শিবিরের একটি দায়িত্বশীল সূত্র বলে, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ফেনী শহর শিবিরের উদ্যোগে এইচএসসি ও আলিম শিক্ষার্থীদের নিয়ে কাজিরবাগে নবীন-বরণের আয়োজন করা হয়। একটি সুন্দর আয়োজনে পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অন্তত পাঁচ থেকে সাতজন কর্মী সমর্থক আহত হয়। থানায় আটকদের মধ্যে শিবিরের কোনো নেতা নেই বলে দাবি করে তারা।
ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, আটকদের ৪৩ জনের মধ্যে ৩ জনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে।
দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button