খেলা

ফেডারেশন কাপ ফুটবলের লোগো উন্মোচন

আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফেডারেশন কাপ-২০১৯ টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আনুষ্ঠানিকভাবে আসরের লোগো উন্মোচন করা হয়।
এবারের আসরে মোট ১৩টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। তবে ম্যাচগুলো কখন শুরু হবে তা এখনো জানানো হয়নি। পরবর্তীতে বিষয়টি জানিয়ে দেয়া হবে বলে জানান বাফুফে কর্মকর্তারা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকদের খেলা দেখার জন্য গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০ টাকা। আর ভিআইপি ৫০ টাকা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ৫ লাখ ও রানার্সআপ ৩ লাখ টাকা করে পাবে। এছাড়া অংশগ্রহণকারী দলগুলো একলক্ষ করে টাকা দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button