কোপার ফাইনালে আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রের হিউস্টনে কোপা আমেরিকার সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে প্রতিরোধ দাঁড়াতেই পারেনি বিপক্ষে আমেরিকানরা। গঞ্জালো হিগুয়েইনের দেয়া দুই গোলের সাহায্যে যুক্তরাষ্টকে অনায়াসে ৪-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠে আর্জেন্টিনা।
খেলা শুরুর তিন মিনিটের মধ্যেই লাভেজ্জির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩২ মিনিটে গোল করে লিওনেল মেসি আর্জেন্টিনাকে ২-০ গোলে এগিয়ে নেয়। বিরতির পর নতুন উদ্যমে খেলা শুরু করে আর্জেন্টিনা। বিরতির পর মাঠে নেমেই ৫০ মিনিটে গোল করেন গঞ্জালো হিগুয়েইন। খেলার ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন হিগুয়েইন।
আর্জেন্টিনার আক্রমণ ঠেকাতেই অধিকাংশ সময় ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ। তারা দু’একটি আক্রমণ করলেও আর্জেন্টিনার রক্ষণভাগে এসে আটকে যায়। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের গত একশ বছরের ইতিহাসে আর্জেন্টিনা সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে তারা নয়বার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়।



