slider

ফুলবাড়ীতে শেখ রাসেল এর জন্মদিনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোস্তাক আহম্মদ, ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো. জাকরিয়া জাকির এর নেতৃত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের কার্যালয়ে ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক মোঃ মেহেদী হাসান মিঠুর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সাধারন সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দিনাজপুর-৫ আসনের এমপি পদপ্রার্থী মো. জাকারিয়া জাকির। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর আওয়ামলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ডেনিয়েল ড্যানী, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহব্বায়ক আশিকুরজ্জামান বাপ্পী, ফুলবাড়ী মৎসজীবীলীগের আহব্বায়ক রুহুল আমিন, যুগ্ন আহব্বায়ক মঞ্জুরুল হোসেন, যুগ্ন আহব্বায়ক আহসান হাবীব, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক তোজাম্মেল হক তোজাম, যুগ্ন আহব্বায়ক মোঃ রাসেল, এলুয়াড়ী ইউপির স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, শিবনগর ইউপির স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাজেন মার্ডী, আরফান আলী সুমন প্রমুখ।
আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা, পৌর স্বেচ্ছাসেবকলীগ ও মৎসজীবীলীগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button