slider

ফুলবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২ আগস্ট সকাল সাড়ে এগারো টায় ফুলবাড়ী কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, সহকারী কৃষি অফিসার মোঃ রায়হান সকল উপসহকারী কৃষি অফিসারগন উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, এবছর বন্যায় উপজেলার ৩ হাজার ৬শ ৭২ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ৬শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে স্বল্প মেয়াদি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হচ্ছে।
বীজ ও সার বিতরণ কালে উপসহকারী কৃষি অফিসার ফকরুল ইসলাম বিতরণকৃত ধানবীজ চাষাবাদের বিষয়ে উপস্থিত কৃষকদের পরামর্শ প্রদান করেন। সঠিক পদ্ধতিতে চাষাবাদের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকেরা নিজের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button