শিরোনামশীর্ষ সংবাদ
ফুটেছে কদম : আজ পহেলা আষাঢ়

আব্দুর রাজ্জাক ঃ আজ পহেলা আষাঢ়। এসে গেল মেঘবতী জলের দিন। প্রকৃতির চিরাচরিত নিয়মে বর্ষা কালের শুরু। কদম ফুলকে বলা হয়ে থাকে বর্ষার বিশ্বস্ত দূত। কাঠফাঁটা রোদে মানুষের হাঁসফাঁস করা গরমে অঝোর ধারায় বৃষ্টি-বর্ষণের জন্য প্রতীক্ষা বাসা বাঁধছে। বর্ষা মানেই গুচ্ছ গুচ্ছ কদমফুলের উপস্থিতি। বর্ষা মানে কদমফুলের মতই তুলতুলে নরম বৃষ্টির রিনিঝিনি শব্দের ধ্বনি।
চারিদিকে কদমের ফুটন্ত সৌন্দর্য বর্ষার আগমনী বার্তা বয়ে আনছে। মানিকগঞ্জের গ্রামে-গঞ্জের বিভিন্ন স্থানে ফুটেছে কদমফুল। কদমফুলের সৌন্দর্যে মেতেছে শিশু-কিশোর, যুবক-যুবতী, বৃদ্ধসহ সব শ্রেণির মানুষ। রাস্তা-ঘাটের পাশে গাছে গাছে কদমফুল ফোটার দৃশ্য দাঁড়িয়ে দেখছে সৌন্দর্য পিপাসু জনতা।
ছবিটি ঘিওর উপজেলার রাথুরা এলাকার।




