ফুটবল ভলিবল কাবাডি ও ব্যাডমিন্টনে পারদর্শী দাউদকান্দির খোরশেদ আলম

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ মোঃ খোরশেদ আলম তিনি টাইগার খোরশেদ নামেও বেশ পরিচিত, গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে স্বল্প পেন্নাই দিঘির পাড়। তৃনমুল থেকে গড়ে উঠা ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক, সর্বদাই ব্যস্ত থাকেন খেলা ধুলা নিয়ে। মাদকের বিরুদ্ধে খেলাধুলা এমন মানসিকতা তৈরি করছেন বিভিন্ন শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদের। পাড়া মহল্লার স্বেচ্ছাসেবক এবং খেলাধুলার সব সংগঠনকে সহযোগিতা করে থাকেন কোচ হিসেবে এবং ক্রীড়া সামগ্রী দিয়ে। ফুটবল, ভলিবল, কাবাডি এমনকি ব্যাডমিন্টনে দক্ষ খোরশেদ আলম পরপর দু’বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি নিজেই কতো পদক, ক্রেষ্ট, মেডেল লাভ করেছেন তার হিসাব রাখেন নি। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে তাঁকে সবসময়ই পরামর্শ দিয়ে খেলাধুলা আরো বৃদ্ধি করার জন্য উদ্ভুদ্ধ করছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন মহোদয় উপজেলার খেলাধুলার খবরাখবর রেখে উৎসাহিত করে যাচ্ছেন। যার কারনে দাউদকান্দি উপজেলার স্কুল মাদরাসা ও অন্যান্য ক্রীড়া সংগঠন বরাবরই সাফল্য অর্জন করে দাউদকান্দির মুখ উজ্জ্বল করছেন। খোরশেদ আলম টাইগার এর মতো ক্রীড়া সংগঠক তৈরি হোক প্রতিটি উপজেলায় এমন প্রত্যাশা খেলাধুলার সাথে সম্পৃক্ত সকলের।



