slider

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি বোয়ালমারী থানার শেখ সাদিক

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের শ্রেষ্ঠ (ওসি) হয়েছেন বোয়ালমারী থানার মো. শেখ সাদিক। তিনি বোয়ালমারী থানায় কর্মরত আছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

ঘোষনার পর ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল সহ পুলিশের ঊর্ধ্বতনগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

তার এ সাফল্যে বোয়ালমারী উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button