প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনার মারা গেছেন

যুক্তরাষ্ট্রের সাংবাদিক, প্রকাশক ও ব্যবসায়ী এবং বিশ্বের সবচেয়ে আলোচিত ম্যাগাজিন প্লেবয় এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিউ হেফনার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
আজ বৃহস্পতিবার হেফনারের পরিবার ও প্রকাশনা প্রতিষ্ঠান থেকে তার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে। তারা জানায়, অত্যন্ত স্বাভাবিকভাবে নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে। জানা গেছে, ১৯৫৩ সালের দিকে নিজের বাড়ির রান্নাঘর থেকেই তিনি প্রাপ্ত বয়স্কদের জন্য উপযুক্ত এই ম্যাগাজিনটি ছাপানো শুরু করেছিলেন। পরবর্তীতে এটি সবচেয়ে বেশি বিক্রীত পুরুষদের ম্যাগাজিন হিসেবে আসন দখল করে নেয়। একমাসে সর্বোচ্চ সাত মিলিয়ন কপি বিক্রি হওয়ার রেকর্ডও রয়েছে প্লেবয়ের।

হেফনারের মৃত্যুতে তার ছেলে কুপার হেফনার বলেছেন, ‘সমগ্র পৃথিবীর অনেকেই তাকে মিস করবে।’ মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার ও যৌন স্বাধীনতার ব্যাপারে তিনি অনেক সোচ্চার ছিলেন জানিয়ে কুপার তার বাবাকে গণমাধ্যম ও সংস্কৃতির একজন কাণ্ডারি হিসেবে উল্লেখ করেন। বিবিসি।




