বিনোদন

সালমানের বিয়ে নিয়ে টাবুর গোপন তথ্য ফাঁস!

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। কবে বিয়ের পিঁড়িতে বসবেন ভাইজান, সে প্রশ্নের উত্তর জানতে আগ্রহী তার ভক্তরা। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী টাবু!
না! সালমানের বিয়ে কবে, সে উত্তর তিনি দেননি। বরং ভয়ঙ্কর বিরক্তি প্রকাশ করেছেন। আসলে সালমানের মতোই টাবুও কবে বিয়ে করবেন, তা নিয়ে কৌতূহল রয়েছে সিনে মহলে।
সম্প্রতি ‘গোলমাল এগেন’ ছবির প্রচারেও টাবুকে এই প্রশ্ন করা হয়। বিরক্তি নিয়ে অভিনেত্রী বলেন, আমার আর সালমান খানের বিয়ে নিয়ে যেন সবার টেনশন। সবাই আমাকে একই প্রশ্ন করে। একই প্রশ্ন শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। আমাকে নতুন কিছু জিজ্ঞেস করুন।
টাবু আরও জানান, তিনি নিশ্চিত সালমানও একই প্রশ্ন শুনে বিরক্ত হয়ে যান। সে কারণেই সালমানকেও এই প্রশ্ন আর না করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। খবর ইন্ডিয়া ডটকম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button