জাতীয়শিরোনাম

প্লিজ পোশাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন: মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আপনারা যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে রয়েছেন তারা দেশের গর্ব। আপনারা প্লিজ আপনাদের পোশাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করার করবেন।
বুধবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে তিনি এসব কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, আপনারা অতিউৎসাহী হয়ে কোনো অনভিপ্রেত আচরণ করবেন না। আপনারা নির্বাচনে সবচেয়ে বড় সহায়ক শক্তি।
তিনি আরও বলেন, আপনাদের প্রধান দায়িত্ব সবার প্রতি সমআচরণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ হতে বিরত থাকুন। নিজের পোশাকের মর্যাদা ও পবিত্রতা রক্ষা করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button