slider

প্রয়াত হলেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও সমাজ সেবক বাবু অমল কুমার বসু

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই” মানিকগঞ্জের শিক্ষা সংস্কৃতি ও প্রগতিশীল সমাজের অন্যতম এক পুরোধা আমাদের সকলের প্রিয় অমল কুমার বসু আর নেই। তিনি মানিকগঞ্জ আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, সম্মানিত দাতা সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদে দীর্ঘদিন নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতীর দায়িত্ব পালন করছেন। এছারাও লেখালিখি ও সাংবাদিকতাসহ সমাজসেবা,শিক্ষানুরাগী, কর্মকাণ্ডে নিজেকে সবসময়ই ব্যাস্ত রাখতেন। মানিকগঞ্জে শিক্ষা সংষ্কৃতীর বিকাশে যার অবদান বলে শেষ করা যাবেনা। আমাদের সকলের প্রান প্রিয় অমল দাদু (অমল কুমার বসু) আজ ভোর আনুমানিক ৫.০০ঘটিকায় ইহলৌকিক মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন।
তাঁর মৃত্যতে শোক প্রকাশ করেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো.রমজান আলী, জেলা মানবাধিকার ফোরাম এর সভাপতি এ্যাড.দিপক কুমার ঘোষ, আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু কাশিনাথ সরকার, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা শাখার সভাপতি অধ্যাপক শ্যামল কুমার সরকার, উত্তরণ সভাপতি বিমল চন্দ্র রায়, স্কাউটার অধ্যাপক সরকার মাসুদ প্রমুখ।
উল্লেখ্য যে- বাবু অমল কুমার বসু,পিতা-রায় বাহাদুর মধুসূদন বসু। তিনি সিংগাইর উপজেলার চান্দহর গ্রামে ১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহন করেন। আশি-উর্ধ বয়সী হলে মনে ছিল তার তারুণ্য। সবসময়ই তিনি একজন অকুতোভয় সমাজ সংস্কারক ছিলেন। তিনি একাধারে একজন শিক্ষানুরাগী,সমাজসেবক,ক্রীড়া সংগঠক। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button