খেলা

প্রীতিকে চরম বোকা বানাল পাঞ্জাব ক্রিকেটাররা

ব্যক্তি প্রিতী জিনতা নিজেই খুব আমুদে টাইপের। কিন্ত এভাবে নিজের দলের ক্রিকেটাররাই যে তাকে বুদ্ধু বানাবেন, তা আন্দাজও করতে পারেননি পারেননি প্রীতি জিনতা।

আইপিএল এলেই ‘ময়দানে’ দেখা যায় প্রীতি জিনতাকে। গোটা মওশুম জুড়েই পাঞ্জব ক্রিকেটারদের পাশে থাকেন তিনি। উৎসাহ দিতে হাজির হন স্টেডিয়ামে। এবার মালিক প্রীতিকে বোকা বনতে হল নিজের দলের ক্রিকেটারদের কাছেই। প্র্যাঙ্কের শিকার হতে হল তাকে।

দিল্লি ডেয়ারডেভিলস-এর বিরুদ্ধে চমকপ্রদ জয় ছিনিয়ে নিয়েছিল প্রীতির কিংস ইলেভেন পঞ্জাব। তার পরেই দলের সাফল্য উদযাপন করতে ট্রিট দিয়েছিলেন সুন্দরী প্রীতি। সেখানেই দলের ক্রিকেটাররা তাকে বোকা বানালেন। এই ষড়যন্ত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্কাস স্টোয়িনিস। তাতে যোগ্য সঙ্গত করেন ইওন মর্গ্যান ও ডারেন স্যামি।

শুরুটা করেন মার্কাস স্টোয়িনিস। তিনি প্রীতিকে আড্ডায় বোঝান, তার চোয়াল মানুষের নয়, বরং এতে তিনি অস্ত্রোপচার করে কুকুরের চোয়াল প্রতিস্থাপন করেছেন। প্রীতি স্বভাবতই গোটা বিষয়টি নিয়ে আগাম ধারণা না থাকায় কৌতূহলবশত এই ব্যাপারে আরও জিজ্ঞাসা করতে থাকেন। ইওন মর্গ্যান ও ডারেন স্যামি তখন প্রীতিকে স্টোয়িনিসের চোয়ালে হাত দিয়ে অনুভব করার জন্য বলেন।

প্রীতি যখনই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের চোয়ালে হাত দিয়েছেন, তখনই হিংস্র কুকুরের ভঙ্গীতে ডেকে ওঠেন স্টোয়িনিস। ঘটনার বীভৎসতায় প্রাথমিকভাবে হতভম্ভ হয়ে যান। তার পরেই ক্রিকেটারদের রসিকতা আঁচ করতে পেরে ছদ্ম রাগ প্রকাশ করেন মালকিন প্রীতি। স্টোয়িনিসকে মারতেও থাকেন খেলাচ্ছলে। পাশে তখন হাসিতে গড়িয়ে পড়ছেন ইওন মর্গ্যান ও ডারেন স্যামি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button