Uncategorized

প্রিয়াঙ্কার মুকটে আরও একটা নয়া পালক

সম্প্রতি মার্কিন এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী, প্রিয়াঙ্কাকে অফিসিয়ালি মার্কিন রয়্যাল হিসেবে চিহ্নিত করা হল৷
তবে কি এই মার্কিন রয়্যাল? সৃজনীলতা, গ্রেটনেস, এবং নিজস্বতার জন্য এই সম্মান দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রে৷ আর প্রিয়াঙ্কার মধ্যে যে এই সমস্ত গুণ রয়েছে তা বলাই বাহুল্য৷ বলিউডে বাজি মারত করার পর এখন হলি-দুনিয়ায় নিজের ম্যাজিক নিয়ে ব্যস্ত পিগি চপস৷
আপাতত, প্রিয়াঙ্কা চোপড়া ব্যস্ত রয়েছেন ‘কোয়ান্টিকা’ সিজন টু-এর শ্যুটিংয়ে ৷ শ্যুটিং ফ্লোর থেকে নানারকম ছবিও আপলোড করেছেন ট্যুইটারে ৷ তবে শুধু মার্কিন টেলিভিশন ধারাবাহিক নয় ৷ প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে অস্কারের মঞ্চেও, এছাড়াও হলিউড ছবি ‘বেওয়াচ’-এ দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে ৷ আর এই ছবিতে মোটেই প্রিয়াঙ্কা হিরোইন নন ৷ বরং খলনায়িকা !‘বেওয়াচ’ ছবিতে ভিলেনের অভিনয় করতে গিয়ে প্রিয়াঙ্কা জানালেন, ‘এরকম ভিলেন এখনও অবধি সিনেমায় কেউ দেখেনি ৷ সুন্দরী, কনফিডেন্ট ৷ আর একেবারে কুল ৷ একেবারে ঠান্ডা মাথায় শয়তানি করে যায় এই ভিলেন ৷ আমার মনে হয় আমার মতো কেউ ভিলেন হতেই পারবে না !’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button