বেলফাস্টে আয়ারল্যান্ড উলফস দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১৯৯ রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশী একাদশের করা ৭ উইকেটে ৩৯৪ রানের জবাবে স্বাগতিক দলটি গুটিয়ে গেছে ১৯৫ রানে।
বাংলাদেশী একাদশের পক্ষে মোস্তাফিজ, মাশরাফি, রুবেল ও সাকিব ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন শুভাশীষ রায় ও সৌম্য সরকার। স্বাগতিকদের পক্ষে ওপেনার জ্যাক টেক্টর সর্বোচ্চ ৬০ রান করেছেন।
এর আগে সাব্বির রহমানের ৮৬ বলে ১০০, তামিম ইকবালের ৭৪ বলে ৮৬ ও মাহমুদউল্লাহর ৩১ বলে ৪৯ রানে ভর করে সফরকারীরা ৩৯৪ রানের পাহাড় গড়ে।




