
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: ১ আগস্ট শুক্রবার প্রয়াত মন্ত্রী হারুন আর রশীদের মৃতুবার্ষিকীতে হরিরামপুর উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্প অর্পণ করা হয়।
বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী,মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও প্রয়াত মন্ত্রী, হারুন অর রশিদ খাঁন মুন্নু ১লা আগষ্ট অষ্টম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন সহ পুষ্প অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টামন্ডীর অন্যতম সম্মানিত সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক -আফরোজা খানম রিতা। আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হক,উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান (দুলাল),ও সহ-সভাপতি হাজী ওবাদুল হক বাবুল, হরিরামপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু,উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল কুদ্দুস,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ নাসির উদ্দীন ও যুগ্ন আহ্বায়ক আলমাস মিয়া, সদস্য -মোহর আলী,বয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য -মিরাজ হোসেন প্রমূখ।




