slider

প্রবাসে থেকেও যিনি গরীব, অসহায়ের বন্ধু

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : মোহাম্মদ মিলন মিয়া, একজন প্রবাসী হয়েও যিনি প্রতিনিয়ত দেশে থাকা গরীব, অসহায় ও দুস্থদের কে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছেন,কাঁঠালিয়া প্রজন্ম সামাজিক সংস্থা মেঘনা নামের এই সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক তিনি। প্রবাসে থেকেও তিনি এই সংগঠনের মাধ্যমে সকল গরীব, অসহায় ও দুস্থ মানুষের সেবা করতে বিভিন্ন ভাবে কাজ করছেন তিনি, ইতিমধ্যে এই সংগঠনের মাধ্যমে কয়েকটি মানবিক কার্যক্রমও করেছেন, রমজান মাসে অসহায় সুবিধা বঞ্চিত এতিম বাচ্চাদের জন্য ইফতার এর আয়োজন, পবিত্র ঈদুল ফিতরে অসংখ্য অসহায় বাচ্চা ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিয়েছেন।
এছাড়াও অতি শীঘ্রই আরও কিছু মানবিক উদ্যোগ হাতে নিয়েছে, এর মধ্যে থাকছে ফ্রি মেডিকেল ক্যাম্প, আসছে পবিত্র ঈদুল আজহায় অসহায় মানুষের ঘরে ঈদের আনন্দকে পৌঁছে দেয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, উক্ত সংগঠন এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পাশে থাকার জন্য,দেশের সকল মানুষের কাছে দোয়া চেয়েছেন, তিনি যেনো সততার সাথে এই কাজ গুলো চালিয়ে যেতে পারেন জীবনের শেষ অব্দি পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button