slider

প্রধান শিক্ষককে মারধর, সেই ছাত্রলীগ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার

হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠা ছাত্রলীগ নেতা তানজিদ মাহমুদ ইসলাম রবিনের সামরিক বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগ সভাপতি এম এ সিফাদ কোরাইশি ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ধূলসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিদ মাহমুদ ইসলাম রবিনের সামরিক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো। সেই সাথে তাকে স্বপদে বহাল করা হলো।

উল্লেখ্য, এ বছরের ২৩ ফেব্রুয়ারি বিকেলে ইব্রাহিমপুর ঈরশ্বচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন (৫৪) ও ল্যাব সহকারী শুভ্র দত্তকে মারধরের অভিযোগ উঠে ছাত্রলীগ নেতা রবিন ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় রবিনসহ ৬ জনকে আসামী করে মামলা করেন প্রধান শিক্ষক। ২৫ ফেব্রুয়ারী রবিনকে সাময়িক বহিষ্কার ও ঘটনা তদন্তে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জেলা ছাত্রলীগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button