slider

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রংপুর বিভাগীয় কমিশনার

রংপুর ব্যুরোঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করলেন। এই উদ্বোধন উৎসবে মেতেছে গোটা দেশ। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বিভাগীয় নগরী রংপুরের বনাঢ়্য নানান আয়োজন করা হয়। আজ শনিবার সকালে রংপুর টাউন হল থেকে বনাঢ়্য আনন্দ শোভাযাত্রা বের হয়। রংপুর থেকে সেই উৎসবে প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু রাজনৈতিক নেতৃবৃন্দ বিশিষ্ট নাগরিক বৃন্দ ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ উৎসবে অংশ নেয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে রংপুর জিলা স্কুলে শেষ হয়। সেখানে আয়োজিত অনুষ্ঠানে পদ্মা সেতুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের দৃশ্য টেলিভিশেনের স্ক্রিনে প্রদর্শন করা হয়। এই উদযাপনে সামিল হতে পেরে খুশি রংপুরের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা নিজেও। এর আগে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুইয়া,রংপুর রেজ্ঞের ডিআইজি দেবদাস ভট্টাচার্য,জেলা প্রশাসক আসিব আহসান,জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ বেলুন উড়িয়ে পদ্মা সেতুর উদ্বোধনকে সবমরনীয় করে রাখেন।

স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শনিবার ২৫ জুন রংপুর নগরীর জিলা স্কুল মাঠে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে পদ্মা সেতু উদ্বোধন এর অনুষ্ঠানে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করেন উত্তরাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ আমার কাছে মনে হয় এটা উত্তরাঞ্চলের উন্নয়নের জন্য আরো একধাপ এগিয়ে গেলো এবং মাননীয় প্রধানমন্ত্রী এর জন্য সবচেয়ে বড় অবদান এবং এটা পুরো বাঙালি জাতির একটি স্বপ্ন ছিল যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আশা করছি, এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরো সামনের দিকে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশের জন্য এটা একটা বিরাট অর্জন। এটা সময় আমরা নিশ্চিত ছিলাম না যে, পদ্মা সেতু হবে কি হবে না! কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। উনার ডেডিকেশনের কারণে, উনার চেষ্টার কারণে আজকে আমরা সবাই পদ্মা সেতু পেয়েছি। সাথে অবশ্য এটাও বলব, যারা এই প্রকল্পের সঙ্গে জড়িত ছিল, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে শ্রমিকগণ, যারা কাজ করেছেন। আপনাদেরকে একটা জিনিসই বলতে চাই, আপনারা যে জিনিসটা করেছেন, এ জিনিসটা বাঙ্গালী জাতি আজীবন মনে রাখবে। আমার আর রংপুর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এ ছাড়াও ছাত্রলীগ নগরীতে বিশাল আনন্দ র‌্যালি করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button