বিনোদন

প্রদর্শন বন্ধে এবার হুমকির মুখে সালমানের টাইগার জিন্দা হ্যায়

‘পদ্মাবতী’র পর এবার ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তোপের মুখে পড়লো সালমান খানের সিনেমা। মারাঠি সিনেমার প্রদর্শন বন্ধ করে কোনওভাবে সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ দেখানো যাবে না বলে দেওয়া হয়েছে হুমকি।
মারাঠি সিনেমার প্রদর্শন বন্ধ করে ‘টাইগার জিন্দা হ্যায়’ দেখানো হলে, তার ফল ভাল হবে না বলে রাজ ঠাকরের দল এমএনএস থেকে স্পষ্ট জানানো হয়েছে।
আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’। বলিউডের এই সিনেমার পাশপাশি ওই দিনই মুক্তি পাচ্ছে মারাঠি সিনেমা ‘দেবা’। আর এখানেই গন্ডগোলের শুরু।
মারাঠি সিনেমার প্রদর্শন বন্ধ করে কখনওই সালমান খানের সিনেমার প্রদর্শন করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। এরপরই শুরু হয়েছে জোর গুঞ্জন। বলিউড লাইফ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button