উপমহাদেশশিরোনাম

প্রত্যেকের জন্য একটি করে করোনা সন্দেশ ফ্রি

প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে এখনো পর্যন্ত একমাত্র উপায় জনসাধারণের সচেতনতা বাড়ানো ও সেই মোতাবেক চলাচল করা। সম্ভব হলে ঘরেই থাকা। আর তাই সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে কলকাতার বিখ্যাত এক মিষ্টির দোকান। করোনা ভাইরাসের প্রতীকী চিত্রের মতো গোলাকার করোনা সন্দেশ ও করোনা কেক তৈরি করেছেন তারা। শুধু তাই নয়, প্রত্যেক গ্রাহককে একটি করে করোনা সন্দেশ ফ্রি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এ বিষয়ে হিন্দুস্থান সুইটস এর রবিন পাল বলেন, এই প্রাণঘাতি রোগ সম্পর্কে সবাইকে সচেতন করতে এবং তাদের মধ্যে সাহস যোগাতে আমরা করোনা ভাইরাস আকৃতির সন্দেশ ও কাপ কেক তৈরি করেছি। এগুলো ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মিষ্টির দোকানের এক কর্মকর্তা জানান, দোকানে আসা প্রত্যেক গ্রাহককে একটি করে করোনা সন্দেশ ফ্রি দেওয়া হচ্ছে।
সূত্র : এনডিটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button