প্রতিবন্ধী শিশুদের মাঝে পোশাক বিতরণ

নাসির উদ্দিন, হরিরামপুর, মানিকগঞ্জ : হরিরামপুর উপজেলা প্রতিবন্ধী শিক্ষালয় কতৃক আয়োজিত, হরিরামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার দিনার পৃষ্ঠপোষকতায় প্রতিবন্ধী শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন ডাঃ মেহেরুবা পান্না উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিশেষ অতিথি ছিলেন মোঃ আয়ুব আলী খান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, মহিদুর রহমান সাধার সম্পাদক বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগ, অাবুল বাশার সবুজ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, মুকতার হোসেন, প্রোগ্রাম অফিসার, বারসিক, হরিরামপুর। ফিজিও থেরাপিষ্ট আলামিন হোসেন, মাহমুদ হাসান ওয়াসিম চৌধুরী, সাইদুর, জাকির, রজ্জব, আলম সহ অনেকে উপস্হিত ছিলেন, অনুষ্ঠান পরিচালনা করেন বারসিক এর মুক্তার হোসেন। অতিথিরা বক্তৃতায় বলেন পরিবারে প্রতিবন্ধী শিশু বয়স্ক সবার সাথে সহায়ক আচার আচারন করতে হবে। তাদের স্বাস্থ্য শিক্ষা সহ সকল বিষয়ে সরকারের সুবিধা প্রদানে সহায়তা করা হবে।




