প্রতিবন্ধী আমির হোসেনকে পিটিয়ে হত্যা, আটক ৫

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ১৩ জুন মঙ্গলবার সকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামে এক শারীরিক প্রতিবন্ধীকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা ও হত্যা পরবর্তী সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। হত্যা ও হামলার দায়ে পুলিশ ঘাতক ওসমান গনি ওরফে নাসিম ডাক্তার সহ ৫ জনকে আটক করেছে। দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভুঞা জানান, দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল আপন মামাতো ফুফাতো ভাইদের মধ্যে, সকালে প্রতিবন্ধী আমির হোসেন (৬৫) হুইলচেয়ার দিয়ে বাড়ির পাশে রাস্তায় এলে ওসমান গনি ওরফে নাসিম ডাক্তার তাঁকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তী দুপক্ষের সংঘর্ষে আহতদের কুমিল্লা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর ভর্তি করা হয়। থানায় মামলার প্রস্তুতি চলছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমির হোসেনের লাশের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




