প্রগতিশীল সংগঠক ও সাংবাদিক রনজিত কুমার সরকার স্মরণে স্মৃতিচারণসভা

মানিকগঞ্জ থেকে মো নজরুল ইসলাম: “মৃত্যু অঘোর সত্য,সৃষ্টি ও কর্ম অারো সত্য”এই বলে মানিকগঞ্জ শহরস্থ স্যাক কার্যালয়ে স্মৃতি ফাউন্ডেশনের অায়োজনে বিকেল ৪ ঘটিকায় বিশিষ্ট শিশু সংগঠক দেশপ্রেমিক প্রগতিশীল অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মী সাংবাদিক রনজিত কুমার সরকার এর প্রয়ানে স্মৃতিচারণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসেন কচি এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক বিমল চন্দ্র রায় এর সঞ্চালনায় সূচনা পর্বে কমরেড রনজিত কুমার সরকার এর জীবনীর উপর ধারনাপত্র পাঠ করেন প্রগতি লেখক সংঘ জেলা শাখার সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম। মরহুম এর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা রেখে অালোচনায় অংশগ্রহণ করেন খেলাঘর অান্দোলনের সহযোদ্ধা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি শিবালয় উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড মনিন্দ্র কুমার সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি গাজী সাংবাদিক ওয়াজেদ অালম লাবু, সাংবাদিক অাব্দুল মোমিন,কবি অানিছুর রহমান অালিনুর,সমাজ সেবক তাপস কর্মকার, ধর্মীয় নেতা এডওয়ার্ড জামান,সাবেক ইউপি সদস্য গাজী শাহাদত হোসেন বাদল প্রমুখ।
বক্তারা বলেন কমরেড রনজিত সরকার মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অসাম্প্রদায়িক শোষণমুক্ত সাম্যের সমাজ গড়ার কাজে জীবনকে নিবেদন করেছিলেন। তিনি ছাত্র জীবনে শিশুদের বুনিয়াদি সংগঠন খেলাঘর ও ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন। জীবনের বাকে বাকে অাদর্শের স্থলন ঘটলেও পথভ্রম হয়নি। বক্তারা তার স্বপ্ন ও অাদর্শ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে অাসার অাহবান করেন।




