বিনোদন

প্রকাশ্যে চুম্বন করে ভাইরাল অভিনেত্রী

 সৌন্দর্যে ভক্তদের অনেকদিন আগেই কুপোকাত করেছেন শ্রিয়া সরন। তার ভক্তের সংখ্যা তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। টেলিভিশন থেকে বড় পর্দা মাতানো শ্রিয়া চলতি বছরের মার্চেই বিয়ে করেছেন। রুশ প্রেমিক আন্দ্রে কসচিভের সঙ্গে চার হাত এক করেছেন তিনি।

বিয়ে করলেও, নেটিজেনরা প্রকাশ্যে শ্রিয়া ও আন্দ্রেকে একসঙ্গে সেভাবে দেখেননি। এবার সেই জুটির রোম্যান্স ক্যামেরায় ধরা পড়ল। বুধবার মুম্বাইতে রমেশ তোরানির দীপাবলির অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। গিয়েছিলেন শ্রিয়া ও আন্দ্রে। সেখানেই প্রকাশ্যে চুম্বন করেন কপোত-কপোতী। সেই চুম্বনরত দৃশ্য সহজেই ধরা পড়ে যায় ক্যামেরায়। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, শ্রিয়া একটি অফ হোয়াইট রঙের লেহঙ্গা চোলি পরেছেন। কপালে লাল টিপ। আর তার পাশে ফর্মাল পোশাকে একেবারে মানানসই আন্দ্রে। দীপাবলির আসরে একেবারে আলো করে ছিলেন এই জুটি।

প্রসঙ্গত, দিল্লির কলেজ থেকে পড়াশোনা করে এসে বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করেন তিনি। দক্ষিণী বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৮ সালে ‘শিবাজী দ্য বস’তে সেরা তামিল অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন শ্রিয়া। ২০০৭ সালে আওয়ারাপন ছবিতে অভিনয় করেন তিনি। সে ছবিতে ইমরান হাশমির বিপরীতে তার অভিনয় আজও মনে রেখেছেন দর্শক।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে: প্রকাশ্যে চুম্বন করে ভাইরাল অভিনেত্রী

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button