বিনোদন

আবারো অমিতাভের নাতির সাথে সুহানা!

বলিউড পাড়ায় নতুন আলোচনার নাম শাহরুখ কন্যা সুহানা। কখনো বিকিনি তো কখনো গ্ল্যামলুক নিয়ে হঠাৎ হঠাৎ আলোচনায় আসেন তিনি।
এবার অবশ্য অন্য বিষয় নিয়ে আলোচনায় বাদশা কন্যা। সেটা হলো অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যকে সাথে নিয়ে সুহানা একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এরপরই শুরু হয় নতুন জল্পনার। সমালোচকরা বলছেন, অমিতাভ নাতি অগস্ত্যের সঙ্গে প্রেম করছেন সুহানা!
তবে জানিয়ে রাখা ভাল, এটা প্রথম নয়! এর আগে বহুবার অগস্ত্যের সঙ্গে ছবি শেয়ার করেছেন সুহানা। আর তারা ছোট বেলার বন্ধু। তাই এর মধ্যে সমালোচনার চেষ্টা করা বৃথা বলে মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।
এদিকে শাহুরুখ কন্যার পাশাপাশি নিজের অন্য পরিচয় গড়ে ফেলেছেন সুহানা। কয়েক মাস ধরে সুহানার ট্রান্সফরমেশনে মুগ্ধ বলিপাড়া। ইতোমধ্যে হিউজ ফ্যান ফোলোয়িংও তৈরি হয়েছে মিস খানের। ‘ভোগ’ কভার গার্লের শিরোপা এখন সুহানার মাথায়।
এতে শাহরুখ খানও আনন্দে আত্মহারা। একের পর এক সুহানার ফটোশ্যুটের ছবি শেয়ার করে চলেছেন নিজের টুইটারে। সেই পোস্টগুলোতে লেখা রয়েছে, শাহরুখের কিছু অনুভূতির কথা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button