আন্তর্জাতিক সংবাদ

প্যারিসে মে দিবসের দাঙ্গা, গ্রেফতার ২০০

ফ্রান্সের রাজধানীতে বার্ষিক মে দিবস বিক্ষোভের সময় পুলিশ মুখোশধারী ২০০ লোককে গ্রেফতার করেছে। বিক্ষোভকারীরা দোকানপাটের জানালা ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ করার পর প্যারিস পুলিশ এ পদক্ষেপ নেয়।
মে দিবসকে উপলক্ষ করে জনতা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারি শ্রম সংস্কার নীতির প্রতিবাদ জানাচ্ছিল। কিন্তু ব্ল্যাক ব্লকস নামে পরিচিত উগ্র বাম নৈরাজ্য সৃষ্টিকারী গ্রুপটি সুযোগটি লুফে নিয়ে তাণ্ডব চালায় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।
পুলিশ জানিয়েছে, শ্রমিক ইউনিয়নগুলোর আয়োজিত ১ মে বিক্ষোভে প্রায় ১২ শ’ মুখোশধারী ও হুড পরা বিক্ষোভকারী যোগ দিয়েছিল। তারাই জনতাকে ভাংচুর ও অগ্নিসংযোগের দিকে ঠেলে দেয় বলে অভিযোগ রয়েছে। নৈরাজ্য ঠেকাতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button