Uncategorized
প্যারাগুয়ের কাছেও হারলো আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে গেছে আর্জেন্টিনা। মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ভোরে) কর্ডোভায় অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ে ১-০ গোলে জয়ী হয়। এটা তাদের জন্য বিরাট সাফল্য বিবেচিত হচ্ছে।
অথচ রাশিয়া বিশ্বকাপে খেলার জন্য এই ম্যাচটিতে জয় আর্জেন্টিনার জন্য খু্বই গুরুত্বপূর্ণ ছিল। আর্জেন্টিনা গ্রুপে ছিল ৫ নম্বরে। এখন প্যারাগুয়েও তাদের ধরে ফেলতে চাইছে পয়েন্ট তালিকায়।
১৮ মিনিটে ডারলিস আলবার্তো গনজালেস গ্যালেয়ানো আজকের ম্যাচের একমাত্র গোলটি করেন।
এই ম্যাচে আর্জেন্টিনাকে মাঠে নামতে হয়েছে দলের প্রাণভোমরা মেসিকে ছাড়াই।
মেসি কুঁচকির চোটে এখন মাঠের বাইরে। তাকে ছাড়া গত ম্যচে পেরুর বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে দল।




