Uncategorized

পোরশায় ফেনসিডিলসহ পাঁচ নারী আটক

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর পোরশা থেকে ২০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ ৫ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন অভিযান চালিয়ে পোরশা-সরাইগাছি সড়কের তাইতোর নামক স্থান থেকে তাদের আটক করেন।
ওই নারীরা বিশেষ কায়দায় তৈরী করা কাপড়ের ব্যাগে ফেন্সিডিলের বোতলগুলো তাদের শরীরে বেঁধে নিয়ে অটো চার্জারযোগে যাচ্ছিলেন।
আটকরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছালামপুর গ্রামের রাকিবুল হোসেনের স্ত্রী রোশনা বেগম (২২), মৃত তমিজ উদ্দিনের মেয়ে পিয়ারা খাতুন (২৪), মাসুদ রানার স্ত্রী নুরেছা বেগম (২০), আলকেস আলীর স্ত্রী পারুল বেগম (৩০) ও মৃত জহির উদ্দিনের মেয়ে শাহিনুর (৩৫)।
পোরশা থানার অফিসার ইনচার্জ ওসি শফিউল আজম খান জানান, এব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের জেলা নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।#

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button