sliderস্থানিয়

পোরশায় ৩১ দফার লিফলেট বিতরণে মোস্তাফিজুর রহমান

জনি আহমেদ, নিয়ামতপুর (নওগাঁ) : নওগাঁর পোরশায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান।

বুধবার (২৩ জুলাই) বিকালে পোরশা উপজেলার গাঙ্গরিয়া এবং সরাইগাছি বাজরে নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ।
নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সু্যোগ্য পুত্র আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে আমরা ৩১দফা দাবির লিফলেট বিতরণ কর্মসূচি এখন পর্যন্ত অব্যাহত রেখেছি। বিএনপির জনগণের পাশে আছে, বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি করেছে, বিএনপি জনগণের জন্য রাজনীতি করবে ইনশাল্লাহ। এই লিফলেট বিতরণে আমাদের মূল উদ্দেশ্য হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ যেন শান্তি পূর্ণভাবে ভোট দিতে পারে এই ম্যাসেজ জনগণের কাছে পৌঁছানো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button