খেলা

পেরির বিবাহ বিচ্ছেদে ট্রোলিংয়ের শিকার মুরালি বিজয়

বিচ্ছেদ হয়ে গেছে অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনের ‘সবচেয়ে বড়’ ক্রীড়া যুগলের। দেশটির নারী ক্রিকেটার এলিস পেরি এবং রাগবি তারকা ম্যাট টমুয়া নিজেদের চার বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন। ২৫ জুলাই যৌথ বিবৃতি দিয়ে নিজেদের দাম্পত্য জীবনের ইতি টানার কথা ঘোষণা করেন তারা। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল হচ্ছেন ভারতীয় ক্রিকেটার মুরালি বিজয়।
সম্প্রতি ক্রিকেট সুন্দরী এলিস পেরির সঙ্গে নৈশভোজে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভারতীয় ওপেনার। এলিস পেরিও সম্মতি জানিয়ে বলেছিলেন, তিনি নৈশভোজে যাবেন। তবে বিল মেটাতে হবে মুরালিকে।
মুরালির এই চাওয়া ও পেরির এই ‘রসিকতা’, দুটিই সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছিল। এবার পেরির বিবাহ বিচ্ছেদের সংবাদ প্রকাশিত হতেই শিরোনামে চলে এলেন মুরালিও।
নেটিজেনদের অনেকে রসিকতা করে লিখেছেন, ‘এলিস পেরির বিবাহ বিচ্ছেদ হওয়ায় খুশি মুরালি বিজয়’। একজন আরও একধাপ এগিয়ে লিখেছেন মুরালি বিজয় এবং বিবাহ বিচ্ছেদের কাহিনি অবিরাম চলছে। শেয়ার হচ্ছে মুরালি বিজয়ের মিমও। তবে ভারতীয় ক্রিকেটারের পক্ষে এমন ব্যাঙ্গের কোনো পাল্টা জবাব এখনো আসেনি।
২০১৩ সাল থেকেই রাগবি তারকার সঙ্গে সম্পর্কে ছিলেন এলিস পেরি। পরের বছরই এনগেজমেন্ট এবং বিয়ে হয় দুই অজি তারকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button