sliderকৃষকশিরোনাম

পেঁয়াজসহ সকল কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিতকরণে কৃষি মূল্যনীতি ঘোষণার দাবি

প্রেস বিজ্ঞপ্তি: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার দুপুর ১২ টায় চাষী মজদুর সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ ভূমিহীন আন্দোনের যৌথ উদ্যোগের ৩ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে এক এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দাবি সমূহ হলো- (১) পেঁয়াজসহ সকল কৃষি পণ্যের লাভজনক মূল্য নিশ্চিতকরণে কৃষি মূল্যনীতি ঘোষণা করুন। (২) পাবনাসহ পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলাগুলিতে সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার গড়ে তুলুন।
(৩) জাতীয়ভিত্তিক ন্যূনতম মজুরী নির্ধারণ করুন।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। সঞ্চালনা করেন কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম।

মানবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব আসাদুর রহমান আসাদ, প্রেসেডিয়াম সদস্য, জাগপা,আব্দুল মোনেম, সভাপতি, বাংলাদেশ গণমুক্তি পার্টি, ডা. গোলাম মোর্শেদ হাওলাদার, মহাসচিব, জাতীয় একতা পার্টি, কামাল হোসেন বাদল, সভাপতি, সমাজ চিন্তা কেন্দ্র, অলোক চৌধুরী, সম্পাদক, মাসিক মনোমোহন, মোহাম্মদ মহসিন, দপ্তর সম্পাদক, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, বেলাল হোসেন, সভাপতি, নারায়নগঞ্জ বন্দর বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

কর্মসূচিতে বক্তারা জাতীয় অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও শিল্পের চাকা চালু রাখার স্বার্থে তিন দফা বাস্তবায়নের দাবী করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button