পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা মোহামেডানের নির্বাচন ৬ই মার্চ

অবশেষে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেডের নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ৬ই মার্চ লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্খিত এই নির্বাচন। গতকাল বাংলাদেশ আইনজীবী সমিতির সভাপতি ও ক্লাবের ইন্ডিপেডেন্ট চেয়ারম্যান এডভোকেট এমএ আমিন উদ্দিনের সভাকক্ষে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছার।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ই ফের্রুয়ারি সকাল দশটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে এডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওছারে নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। ওইদিন সকাল ১১টায় ভোটার তালিকার আপত্তির উপর শুনানি অনুষ্ঠিত হবে। একই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ শে ফের্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) মনোনয়নপত্র বিক্রি করবে নির্বাচন কমিশন। পরিচালক পদের জন্য ১০ হাজার টাকা এবং সভাপতি পদের ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।
১লা মার্চ (সোমবার) দুপুর ২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। ওইদিন রাত আটটায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী ৩রা মার্চ (বুধবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রার্থী তালিকা বাছাই, আপত্তি ও শুনানী শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ওইদিন রাত আটটা পর্যন্ত প্রার্থীরা চাইলে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিতে পারবেন। প্রতিনিধির মাধ্যমেও প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ৪ই ফের্রুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিতা প্রকাশ করা হবে। ৬ই মার্চ দুপুর ২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিকুঞ্জÑ২এ অবস্থিত লা মেরেডিয়ান হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটাররা একজন সভাপতি ও ১৬জন পরিচালক নির্বাচিত করবেন। যাদের হাতে থাকবে মোহামেডানের আগামী দিনের ভবিষ্যৎ।




