রাজনীতিশিরোনাম

পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে : ড. কামাল

গণফোরামের প্রধান ড. কামাল হোসেন বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড দেখিয়ে দিয়েছে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে।
দলীয়করণ, বিচার বহির্ভূত হত্যা, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডে পুলিশকে ব্যবহারের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন সংবিধানের অন্যতম এই প্রণেতা।
আজ শনিবার দলের এক সভায় অনলাইনে যুক্ত হয়ে ড. কামাল হোসেন এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গণফোরাম-প্রধান বলেন, ‘দেশের সব সমস্যা সমাধানের জন্য জাতীয় ঐক্যকে আরো জোরদার করতে হবে, জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।’
ড. কামাল হোসেন আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে করোনাকে নিয়ে সরকারের প্রশ্রয়ে দুর্নীতি হচ্ছে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button