রাজনীতিশিরোনাম

পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পণ্ড

ব্যাংক ও আর্থিক খাতে দুর্নীতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পণ্ড হয়ে গেছে। জোটের নেতাদের দাবি পুলিশের বাধায় এ কর্মসূচি পণ্ড হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় দৈনিক বাংলা মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাংলাদেশ এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে যেখানে মাত্র ২ কোটি টাকার জন্য একজনকে ৫ থেকে ৭ বছরের জেল দেওয়া হচ্ছে। আর হাজার হাজার কোটি টাকা লুটকারীরা প্রকাশ্যে, বুক ফু‌লি‌য়ে ঘুরে বেড়াচ্ছে।
তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের টাকা লুট করে জুয়ার বাজারে বিনিয়োগ করা হচ্ছে। আজ পর্যন্ত এই লুটকারীদের কারো গ্রেপ্তার করা হয়নি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাম নেতা শাহ আলম, জুনায়েদ সাকী ও বাম দলের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি পেশ করতে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button