খেলাশিরোনাম

পুকুরে ডুবে ক্রিকেটার পাইলটের বাবার মৃত্যু

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল আলম মোল্লার লাশ রাজশাহীতে পুকুর থেকে তোলা হচ্ছে, ইনসেটে শামসুল আলমজাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল আলম মোল্লার লাশ রাজশাহীতে পুকুর থেকে তোলা হচ্ছে, ইনসেটে শামসুল আলম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল আলম মোল্লা (৭৮) পুকুরের পানিতে ডুবে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজেউন। রোববার দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি পুকুরের গোসলে নেমে পানিতে তলিয়ে যান। সাগরপাড়া মহল্লাতেই শামসুল আলম মোল্লার বাসা।
শামশুল আলম মোল্লা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ছিলেন। ষাট ও সত্তরের দশকে ঢাকা লিগে মোহামেডান ও আবাহনীর হয়ে খেলার দিনগুলোতে তাকে সবাই শামসু নামে চিনতেন। তখনকার পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পাওয়া দ্বিতীয় খেলোয়াড় ছিলেন তিনি।
পাকিস্তান যুব দলের হয়ে ১৯৬৫ সালে রাশিয়াতেও গিয়েছিলেন খেলতে। এছাড়া আবাহনী ক্রীড়াচক্রের সাবেক স্ট্রাইকার ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে রাজশাহীর বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, শামসুল আলম মোল্লা মহল্লার ডা. আবদুল কাইয়ুমের পুকুরে গোসল করতে নেমেছিলেন। এরপর তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে খবর দেন দমকল বাহিনীর ডুবুরি দলকে।
এরপর দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে পুকুরের তলদেশে অনুসন্ধান শুরু করে। পরে দুপুর আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করা সম্ভব যায়। লাশ উদ্ধারের পর তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
শামশুল আলম মোল্লার ছোট ভাই রফিকুল ইসলাম খোকন সাংবাদিকদের জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির অদুরে সাগরপাড়া এলাকায় ডা. আব্দুল কাইয়ুমের পুকুরে গোসল করতে যান তার বড় ভাই শামশুল আলম মোল্লা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় তিনি ভাইয়ের খোঁজ করতে পুকুর পাড়ে যান। সেখান গিয়ে তাকে না দেখতে পেয়ে সন্দেহ হয়।
পরে স্থানীয় লোকজনকে নিয়ে পুকুরে তল্লাশি করা হয়। এরই মধ্যে দমকল বাহিনীর ডুবরি দলকেও খবর দেয়া হয়। ডুবরি দল দিয়ে পুকুরের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর পর লাশ তার নিজ বাড়িতে নেয়া হয় বলে জানান তিনি।
রাজশাহী কমিউনিটি মেডিকেলের চিকিৎসক ও রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক চিন্ময় কান্তি দাস জানান, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে পুকুর পাড়েই শামশুল ইসলামকে পরীক্ষা করা হয়। কিন্তু উদ্ধারের আগেই তিনি ইন্তেকাল করেন। পানিতে ডুবে শ্বাস বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button