পীরগাছায় আগাছা নাশক ছিটিয়ে উঠতি ধান খেত নষ্ট করার অভিযোগ

রংপুর ব্যুরোঃ রংপুরের পীরগাছায় শত্রæতা বশত: আগাছা নাশক ছিটিয়ে উঠতি ধান খেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কান্দি ইউনিয়নের তালুক কান্দি গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের ৪৫ শতাংশ জমির সবুজ শ্যামল ধান পুড়ে শুকিয়ে গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাও জানেন না কৃষক আব্দুর রাজ্জাক। তিনি পীরগাছা থানা ও উপজেলা কৃষি কর্মকর্তার নিকট অজ্ঞাত ব্যক্তিদের নামে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, কৃষক আব্দুর রাজ্জাক পৈত্রিক সুত্রে প্রাপ্ত ৪৫ শতাংশ জমিতে বিআর-১২০৫ নামক হাইব্রীড জাতের ধান রোপন করেন। কয়েক দিনের মধ্যে তার ধানগুলো (কাচ থোর) বের হবে। এমন অবস্থায় গত রোববার জমিতে গিয়ে সবুজ-শ্যামল ধানগাছ শুকিয়ে খড়ের মতো হয়ে যাচ্ছে। কাচ থোর হওয়া ধানের এ অবস্থা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন কৃষক আব্দুর রাজ্জাক। পরে স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিরা ধান খেতটি পরিদর্শন করলেও কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, আগুনে পোড়ার মত জ¦লে গিয়ে শুকিয়ে যাচ্ছে ধান খেত। এতে করে কৃষক আব্দুর রাজ্জাকের প্রায় ৪০ হাজার টাকা ক্ষতি হবে বলে তিনি জানান।
কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ১০/১৫ দিনের মধ্যে ধান বের হতো। কে যে এ কাজ করলো জানিনা। আমার সাথে তেমন কারো বিরোধও নেই। তাই আমি অজ্ঞাত আসামী দিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছি।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আমরা ধান খেত দেখেছি। তবে একেবারে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। ঔষধ প্রয়োগের জন্য পরামর্শ দেয়া হয়েছে। গাছ স্বাভাবিক হতে সময় লাগবে।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দেখা হবে।




