slider

যোগ্য জনশক্তি তৈরি করতে সরকার সময়োচিত পদক্ষেপ নিয়েছে–প্রবাসী কল্যান মন্ত্রী

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, যোগ্য জনশক্তি তৈরি করতে সরকার সময়োচিত পদক্ষেপ নিয়েছেন। তিনি ১৫ জুলাই শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধক হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন। মন্ত্রী আরো বলেন, প্রবাসীরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা তাঁরা যোগ্য ও প্রশিক্ষিত হলে আমাদের দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে এবং অর্থ ভান্ডার সমৃদ্ধ হবে। এর আগে তিনি ফিতা কেটে কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া। প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়া। আমন্ত্রিত অতিথি বৃন্দের মাঝে প্রকল্প পরিচালক মোঃ সাইফুল হক চৌধুরী,কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ফেরদৌস, প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, গনপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোঃ মীর রাসেদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মং মি ফ্রাই মারমা, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, স্বাগতিক ইউপি চেয়ারম্যান মোঃ মাজহারুল হক মানিক সওদাগর, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার ও দৌলতপুর ্ইউপি চেয়ারম্যান মঈন চৌধুরী অতিথি বৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানান। এর আগে মন্ত্রী মহোদয় এবং স্থানীয় এমপি মহোদয় বৃক্ষ রোপণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button