slider

পিরোজপুরে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুর প্রতিনিধিঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বিভিন্ন শ্রমজীবী মানুষদের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করা হয়। জেলা সভাপতি মোহাম্মদ জহিরুল হকের সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক শাহ জামালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, জেলা সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নুরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন শ্রমজীবী মানুষের মাঝে একটি কল্যাণকামী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পিরোজপুর জেলায়ও তার ব্যতিক্রম নয় তাই আপনাদেরকেও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ইসলামের সুমহান দাওয়াত দিয়ে ঐক্যবদ্ধ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button