রাজনীতিশিরোনাম

পিরোজপুরের ঘটনা আদালত নিয়ন্ত্রণের জঘন্য দৃষ্টান্ত: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিচার বিভাগ যে সরকার নিয়ন্ত্রণ করছে, পিরোজপুরের ঘটনায় প্রমাণিত হয়েছে।
বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আদালত যে স্বাধীন নয় আমরা তা বারবার বলে এসেছি। পিরোজপুরের ঘটনা এর জঘন্য দৃষ্টান্ত।’
প্রসঙ্গত, পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়ার তিন ঘণ্টা পরই মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নানকে বদলি করা হয়।
মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন নিয়ে বিএনপির যে অবস্থান, সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের বিষয়ে বিএনপি মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
এ বিষয়ে তিনি বলেন, ‘উনি (ওবায়দুল কাদের) যে কথা বলেন, সেগুলোকে আমরা গুরুত্ব দিতে চাই না। মুজিব বর্ষের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আসার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক এইটা যে উনি আসছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button