পিছলে পড়ে আহত মৌসুমী হামিদ

লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী মৌসুমী হামিদ। ঈদের ছুটিতে এখন গ্রামে রয়েছেন। সেখানে গিয়ে বেশ আনন্দেই সময় কাটছিল তার। কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। অসতর্কতা হাঁটার সময় পা পিছলে পড়ে গিয়ে মচকে গিয়েছে।
এদিকে আজ দুপুর তিনটার সময় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মচকে যাওয়া পায়ের একটি ছবি পোস্ট করেছেন তিনি লিখেছেন, ‘বিছানায় ঈদ করি’। এ বিষয়ে প্রিয়.কমের পক্ষ থেকে মৌসুমী হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রিয়.কমকে জানান, ‘অসতর্কতাবসত হাঁটতে গিয়েই এমনটা ঘটেছে। এখন প্রাথমিক চিকিৎসা নিচ্ছি।’
২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্যে দিয়ে রানার্সআপ হওয়ার পর থেকে মডেলিং-অভিনয় জগতে কাজ শুরু করেন মৌসুমী হামিদ। ইতিমধ্যেই ছোট এবং বড় পর্দায় সমান জনপ্রিয়তা তৈরি করেছেন। অভিনয় গুণ দেখিয়ে নিজেকে একজন জনপ্রিয় হিসেবে প্রমাণ করেছেন। প্রিয়.কম




