বিনোদন

পা দেখা যাওয়ায় জেল হতে পারে রানিয়ার!

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছিলেন মিসরের অভিনেত্রী রানিয়া ইউসেফ। যে পোশাকটি পরে তিনি লাল গালিচায় হেঁটেছেন, তাতে তাঁর পা প্রদর্শিত হওয়ায় নিজ দেশে তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী। পরে অবশ্য ক্ষমাও চেয়েছেন রানিয়া।
ডেডলাইন ডটকমের প্রতিবেদন বলছে, মুসিলম অধ্যুষিত রক্ষণশীল দেশ মিসর। শুধু পা প্রদর্শনকেই অশ্লীল হিসেবে বিবেচনা করছেন সেখানকার মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে রানিয়ার ছবি প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। আইনজীবীদের একটি দল এই ব্যাপারে অভিযোগ জানানোর পর আগামী ১২ জানুয়ারি তাঁকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।
সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন রানিয়া ইউসেফ।
রানিয়া লিখেছেন, ‘পরিধান করার জন্য যখন এই পোশাকটি নির্বাচন করেছিলাম, তখন সম্ভবত আমি বেহিসাবী ছিলাম। প্রথমবারের মতো আমি এ পোশাক পরেছি এবং বুঝতে পারিনি এতে এত বেশি স্ফূলিঙ্গ ছড়াবে… আমরা মিসরীয় সমাজে যে মূল্যবোধ তৈরি করেছি, তার প্রতি আমার পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করছি।’
দোষী সাব্যস্ত হলে রানিয়া ইউসেফ পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। সূত্র : আজ কি খবর, স্কাই নিউজ

কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পোশাক পরেছিলেন রানিয়া। ছবি : সংগৃহীত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button