বিনোদন

পাবলিসিটির জন্য কাদা ছোড়াছুড়ি করছেন শ্রীলেখা!

নেটফ্লিক্সে থাকা ‘রেনবো জেলি’ সিনেমার একটি স্ক্রিনশট বুধবার ফেসবুকে পোস্ট করেন শ্রীলেখা মিত্র। জানান, তার অভিনীত পরি পিসির চরিত্রটি ছবির অন্যতম আকর্ষণ। অথচ নেটফ্লিক্সের সাইটে অভিনেতার তালিকায় তার নাম নেই।
আনন্দবাজার পত্রিকা জানায়, পরিচালক সৌকর্য ঘোষালের কাছে জবাবদিহি চেয়ে অভিনেত্রীকে উল্টো শুনতে হলো প্রচারের জন্য কাদা ছোড়াছুড়ির অভিযোগ।
নির্মাতা বলছেন, ‘‘নেটফ্লিক্সের লিস্টে নাম না থাকার বিষয়টি সত্যি নয়। এক একটা ফরম্যাটে তালিকাটা এক এক রকম দেখায়। উনিও জানেন এটা। কিন্তু একটু কাদা ছোড়াছুড়ি করে পাবলিসিটি পাওয়ার জন্যই হয়তো এটা করলেন।’’
এ দিকে শ্রীলেখার কথায়, ‘‘এত দিন পরে আমার পাবলিসিটির প্রয়োজন নেই। পরিচালক আদিত্য বিক্রম (সেনগুপ্ত) অনেক দিন আগেই নামের বিষয়টি জানিয়েছিল। তখন গুরুত্ব দিইনি। আরও কয়েকজন বলার পরে মনে হলো, আমার স্টেপ নেওয়া উচিত। আর এই ছবির জন্য সৌকর্যর কাছ থেকে পারিশ্রমিক পাইনি।’’
সৌকর্য অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন, ‘‘আমার কাছে জিএসটি সার্টিফিকেট আছে। অন্যান্য ছবি থেকে উনি যে পারিশ্রমিক নেন, এ ক্ষেত্রে তার চেয়ে বেশিই নিয়েছিলেন।’’
‘‘টাকাপয়সার সমস্যা ছিল বলে পরে টাকা নেব বলেছিলাম। কিন্তু দেড় বছর পরেও টাকা না পাওয়ায় সৌকর্যকে ফোন করি। সটান বলে, ‘কীসের টাকা?’ সেই রেকর্ডিং আছে। যে বাড়িটায় শুট হয়েছিল, আমার চেনাজানার সুবাদে শুটিংয়ের টাকা লাগেনি। মিউজিক রিলিজের অনুষ্ঠানও বিনামূল্যে করিয়ে দিয়েছিলাম।’’ অভিযোগের উত্তরে জানালেন শ্রীলেখা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button