জাতীয়শিরোনাম

পাটুরিয়া ঘাটে ফেরি সঙ্কট, পারাপারে ভোগান্তি

পদ্মায় তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে পারাপার সংকট দেখা দিয়েছে। এতে দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন আটকা পড়েছে। যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌ-রুট পারাপার করায় দীর্ঘ ভোগান্তিতে পড়েছেন ট্রাক চালকেরা।
শুক্রবার সকালে পণ্যবাহী ট্রাকের সারি আরো দীর্ঘ হয়েছে। এছাড়াও পাটুরিয়া ফেরি ঘাট এলাকার ট্রাক টার্মিনাল দু’টিতেও রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী ট্রাকের ভির।
জানা গেছে, পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে বেড়েছে তীব্র স্রোত। ফলে ফেরিগুলোর নদী পার হতে আগের তুলনায় সময় লাগছে দ্বিগুন। পাশাপাশি এ রুটে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক ফেরি চলাচল করায় যানবাহনগুলোকে দৌলতদিয়া প্রান্তের সড়কে সিরিয়ালে থাকতে হচ্ছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট-বড় ১৪টি ফেরি চলাচল করছে।
এর মধ্যে বড় ৭টি ও ছোট ৭টি। সড়কে নদী পারের অপেক্ষায় প্রায় ৪০ থেকে ৫০ যাত্রীবাহী বাস, ৩ শতাধিক বিভিন্ন ধরণের পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন সিরিয়ালে রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, নদীতে স্রোত থাকায় ফেরিগুলোর নদী পার হতে সময় লাগছে দিগুন। ফলে দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহন সিরিয়ালে রয়েছে। নদী পারের অপেক্ষায় আড়াই শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে। তবে যাত্রীবাহী কোনও বাস নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button