জাতীয়শিরোনাম

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটের আঘাতে বাংলাদেশি যুবক আবুল কালাম আজাদ নিহত হয়েছেন। সীমান্ত, পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে আবুল কালাম আজাদসহ ৫/৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যায়। এ সময় ভারতের কোচবিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে আবুল কালাম আজাদের গলা ও মাথায় ছোড়া রাবার বুলেটে জখম হয়ে আহত হয়। তার সঙ্গীরা উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নেয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণে পথেই তার মৃত্যু হয়। তার লাশ বর্তমানে পাটগ্রাম থানায় রয়েছে বলে পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ সুমন মোহন্ত জানান। ওদিকে, ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের (সিও) সাথে মোবাইল ফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
পাঠকের মতামত
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button