খেলা

পাকিস্তানে ফিরছে ক্রিকেট, বিশ্ব একাদশে নেই ভারতের কোনো ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে চলেছে পাকিস্তানে। চলতি বছরের নভেম্বর মাসে তিন-তিনটি টি টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে চলেছে পিসিবি। পাকিস্তানের বিপক্ষ ওয়র্ল্ড ইলেভেন। সাতটি দেশের ক্রিকেটার অংশ নিচ্ছেন বিশ্ব একাদশে। টুর্নামেন্টের যাবতীয় খরচ বহন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। পিসিবি-র নতুন চেয়ারম্যান নাজম শেঠী।
সংবাদ সম্মেলনে শেঠী জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, জিম্বাবোয়ে, আফগানিস্তান-এর ক্রিকেটাররা খেলবেন বিশ্ব একাদশে।
সাতটি দেশ থাকলেও ভারতের কোনো ক্রিকেটারকে পাঠানো হচ্ছে না পাকিস্তানে। ভারত ও পাকিস্তানের সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে। আইসিসি টুর্নামেন্টের খরচ বহন করলেও যেহেতু পাকিস্তানের মাটিতে খেলাটি হচ্ছে, সেই কারণে ভারতের কোনো ক্রিকেটারকেই পাঠানো হচ্ছে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের বিরুদ্ধে হকি প্রতিযোগিতায় নামলেও সেই দেশের মাটিতে গিয়ে ভারতের কোনো ক্রিকেটারই খেলবেন না। বিশ্ব একাদশের নেতৃত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ দু’ প্লেসিস। বাংলাদেশের বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল জায়গা পেয়েছেন।
ঘোষিত বিশ্বএকাদশ
ফাফ দু’ প্লেসিস (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), জর্জ বেইলি (অস্ট্রেলিয়া), বেন কাটিং (অস্ট্রেলিয়া), গ্যান্ট ইলিয়ট (নিউজিল্যান্ড), তামিম ইকবাল (বাংলাদেশ), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), মর্নি মর্খেল (দক্ষিণ আফ্রিকা), টিম পেইন (অস্ট্রেলিয়া), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ও ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button