খেলা

অধিনায়কত্ব নিয়ে কী ভাবছেন মাহমুদুল্লাহ রিয়াদ?

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
সাকিব আল হাসান চোট পাওয়ার কারণেই দলের দায়িত্ব পড়েছে নিয়মিত সহ-অধিনায়কের কাঁধে।
এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা ঘরোয়া ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পালন করলেও জাতীয় দলের অধিনায়কের পদে এবারই প্রথমবারের মতো আসীন হয়েছেন রিয়াদ।
অধিনায়কত্ব নিয়ে কী ভাবেছেন মাহমুদুল্লাহ রিয়াদ?
প্রথম টেস্টের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যেভাবে চেয়েছি সেভাবে পাইনি। আমরা সবাই জানি সাকিব আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, ওকে হারানোটা একটা বিপর্যয়ের মতো। দিনশেষে আমরা সবাই বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করি। তাই আমি চাই দলের প্রয়োজনে ভালো কিছু করা।’
তার মতে, প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় পর্যায়ের অধিনায়কত্ব করা। সেই সময় এসেছে।
দলগতভাবে ভালো পারফর্ম করাটাই অধিনায়কের শক্তি বলে মনে করেন তিনি।
তবে অধিনায়কত্ব কতটা চ্যালেঞ্জ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টেস্ট সবসময়ই চ্যালেঞ্জ। সেশন বাই সেশন, দিনের পর দিন ভালো খেলতে হয়। ক্রিকেটারদের জীবনে চ্যালেঞ্জ ইতিবাচক। এটা নিয়ে ভাবার কিছু নেই। দল ভালো খেললে অধিনায়কত্বও ভালো হবে।’
এর আগে শ্রীলংকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ।
সে সময় বাংলাদেশের কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এবার তিনি প্রতিপক্ষ দলের কোচ।
মাহমুদুল্লা রিয়াদ বলেন, ‘আমার এসব নিয়ে তেমন মাথাব্যথা নেই। আমার দলকে আমি কী দিতে পারছি সেটা গুরুত্বপূর্ণ। এখানে অন্য কাউকে নিয়ে আলাদা করে ভাবার অবকাশ নেই।’
ত্রিদেশীয় সিরিজে হার ও সাকিব আল হাসানের চোট কী প্রভাব ফেলতে পারে এই টেস্ট সিরিজে?
ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লা রিয়াদ মনে করেন, পেছনে ফিরে তাকানো উচিৎ হবে না এই মুহূর্তে। দেশের মাটিতে বাংলাদেশ সবসময়ই সেরা।
দলের ভারসাম্যর ওপর ভরসা রাখতে চাইছেন তিনি।
বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button