খেলা

মেসির জন্য রাজপথে

কোনোভাবেই মানানো যাচ্ছে না ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে। অভিমান করেছেন তিনি। জানিয়ে দিয়েছেন সাদা-আকাশি জার্সি আর গায়ে তুলবেন না।
কিন্তু ভক্তরা তো আর বসে থাকতে পারে না। তাই প্রিয় ফুটবলারকে ফিরিয়ে আনতে অনুনয়-বিনয় করছেন শুরু থেকেই। যদি অভিমান ভাঙে রাজপুত্রের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মেক্সিট’ এর মাধ্যমে একজোট হয়ে অনুরোধ করছেন ভক্তরা। কিন্তু ফল পাচ্ছেন না। তাই এবার রাজপথে নামলেন তারা।

ম্যাচ শেষে এভাবেই মাঠে বসে পড়েন মেসি, হতাশ মেসি...
ম্যাচ শেষে এভাবেই মাঠে বসে পড়েন মেসি, হতাশ মেসি…

ঝড়-বৃষ্টি ও প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের সড়কে একত্রিত হয়েছেন কয়েক শ’ মেসিভক্তরা। প্রতিকূল আবহাওয়ার কারণে উপস্থিত হতে পারেননি অনেকে। কিন্তু তাতে কি, সবার অনুরোধ তো একটাই, ‘ফিরে এসো মেসি।’
এই র‍্যালিতে বড়দের পাশাপাশি ছিল ছোট ছোট মেসি ভক্ত। তারা রেইনকোর্ট গায়ে জড়িয়ে বৃষ্টিতে দাড়িয়ে ছিলেন মেসিকে ফিরে পাওয়ার আশায়।
মেসির জন্য রাজপথে..
র‍্যালিতে উপস্থিত হারনান সানচেজ নামের এক মেসিভক্ত বলেন, ‘শুধু আর্জেন্টিনাই নয় সারাবিশ্বে সেরা মেসি। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমার মনে হয় না, তার মত কাউকে কয়েক হাজার বছরেও আমরা খুঁজে পাবো।’
স্যানটিয়াগো বোরদেগো নামের আরেক ভক্ত বলেন, ‘পাঁচ কোটি বছর পর পর মেসির মত একজন ফুটবলারের জন্ম হয়। আমরা ভাগ্যবান যে, এই সময়ে জন্ম নিয়েছি এবং তার খেলা উপভোগ করতে পেরেছি।’
মেসির জন্য রাজপথে....
আরেকজন বলেন, ‘মেসি অন্য সবার চেয়ে আলাদা… এক ঈশ্বর।’
কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর অবসরের ঘোষণা দেন মেসি। বলেন, দেশের জার্সি আর গায়ে জড়াবেন না তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button